শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি কাগন ও কেনসো সোয়াই ঘরে ঘরে জন্মনিরোধক সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ পায়নি সরকার : মোশাররফ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৬৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ৫১ বছরে দেশে কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের কোনো ঘটনা ঘটেনি। সরকার বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ পায়নি। তাই পাগল হয়ে গেছে সরকার। আপনারা (নেতাকর্মী) সজাগ থাকুন। কোনো ষড়যন্ত্র বা ফাঁদে পা দেবেন না। সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ।

বুধবার (১৭ মে) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।পদযাত্রাটি ঢাকার উত্তর বাড্ডা, শাহজাদপুর ও সুবাস্ত টাওয়ার সামনে থেকে শুরু হয়।

বাংলাদেশে দুর্নীতিতে ছেয়ে গেছে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে এখন উচ্চপর্যায় থেকে নিম্নপর্যায় পর্যন্ত দুর্নীতি। দেশের অর্থপাচার করে সব শূন্য করে দিয়েছে। দেশের মানুষ আজ দুবেলা পেট পুরে খেতে পারে না। গরিব হয়ে যাচ্ছে মধ্যবিত্ত। সরকার নিজের ইচ্ছামতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে।

তিনি বলেন, এ সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে যায় না। গত কয়েকদিন আগে একটি উপনির্বাচনে শুধু ১৪ শতাংশ ভোট পড়েছে। এতে বোঝা যায় কেউ এ সরকারে অধীনে ভোট দিতে চায় না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আর কোনো ভোট হতে দেবো না।

বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখন একটাই দফা এই সরকারকে হটাতে হবে। কোনো স্বৈরাচার এমনি এমনি যায় না। তাকে হটাতে হয়। তাই এ সরকারকে হটাতে গণঅভ্যুত্থানের বিকল্প নেই। এজন্য আপনারা প্রস্তুতি নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর