শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: টিআইবি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৬ হাজার টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল হামে আরো ২ জনের মৃত্যু পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল দেশে জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে, লোডশেডিংও কমে গেছে :সংসদে জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল টাঙ্গাইল হাসপাতালে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু ভরিতে ৪০৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর গুম-খুন ও নির্বাসনের যাতনা আমি বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা যেতে দেবো না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

ভরিতে ৪০৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ভরিতে ৪০৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

একই দিনে দুই দফা মূল্য সমন্বয়ে দেশের স্বর্ণবাজারে অস্বাভাবিক ওঠানামা দেখা গেছে। সকালে দাম কমানোর ঘোষণা দিলেও বিকেলে আবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা। এ সিদ্ধান্ত সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সকালের নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকা। তবে একইদিন সন্ধ্যায় পরিস্থিতি পাল্টে যায়। তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এ দর সন্ধ্যা ৭টা থেকে কার্যকর করা হয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৪ টাকায়, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকা। বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে পিওর গোল্ডের দামের ওঠানামার প্রভাবেই এদিন দুই দফা মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার (২৯ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানোর নজির রয়েছে। বাজুস আরও জানায়, নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর