মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে রবীন্দ্র -নজরুল জয়ন্তী ১৪৩১ উদযাপন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে ৩১ মে ২০২৪, শুক্রবার, বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে রবীন্দ্র -নজরুল জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, কবি জয়দুল হোসেন, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আরজু,প্রফেসর খালেদ হোসেন খান, সহযোগী অধ্যাপক মির্জা গালিব রুমি, রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন, সহকারী অধ্যাপক ফারজানা তাসনিম সিম্মি, সামসুল হক বাবুল, মনিরুল আলম, প্রভাষক মনজুরুল আলম , আলেয়া জাহান তৃপ্তি, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির যুগ্ম সম্পাদক মমিনুল আলম বাবু, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফসির। সংগঠনের সদস্যরা দলীয় ও একক আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস আর এম ওসমান গনি সজীব। উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক ও আবৃত্তি বিভাগের পরিচালক শেখর চন্দ্র চৌধুরী।সংগীত পরিচালনায় ছিলেন ইতি ঘোষ মনিষা ও তৌহিদ মামুন এবং নৃত্য পরিচালনায় সেলিনা পারভীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর