শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মদ খাওয়া নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতে বন্ধু খুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২২৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে মদ খাওয়াকে কেন্দ্র করে আইউব আলী নামে এক ব্যক্তি তার বন্ধু রফিকুল ইসলামকে হত্যা করে তিস্তা নদীর বালু চরে লাশ পুতে রাখে। শুক্রবার বিকালে ওই উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারসহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইউব আলী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। আইউব আলী ও তার বন্ধু রফিকুল ইসলাম দুই জনের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের ইনসান আলীর পুত্র আইউব আলী (২৫)। শুক্রবার দুপুরে বন্ধুর শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন একই উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (২১)। দুই বন্ধু বিকালে তিস্তা নদীর চরে ভারতীয় সীমান্তে গিয়ে ভারতীয় মদ পান করেন। মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। একপর্যায়ে আইউব আলী রশি দিয়ে তার বন্ধু রফিকুল ইসলামের গলা পেচিয়ে হত্যা করে লাশ বালুতে পুঁতে রাখে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লাশ উদ্ধারসহ এ ঘটনায় আইউব আলী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের শিকার রফিকুল ইসলামের বড় ভাই আমজাদ হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর