মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কনিকা দাসের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু , দেখুন তালিকা নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রামের ডিসি রাতেই যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে জনতার গণপিটুনি রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ টাইগাররা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল বহাল, হাই কোর্টে যাওয়ার ঘোষণা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল বহাল, হাই কোর্টে যাওয়ার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশন সূত্রে বলা হয়, মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল থাকছে।

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন। এর আগে, ওই বছরের মার্চে তিনি এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার মাত্র ৫ মাসের মধ্যেই তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন নেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করা হয় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী। এই আইনের ২৯ ধারায় বলা আছে, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর