মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর মাঝিপাড়া টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন কুমার ভদ্র (৭০) তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি। তিনি আগে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বজন পত্রিকায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না বলে জানা গেছে। তবে বিভিন্ন বিষয়ে  লেখালেখি করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে নিজ বাসার সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন। এমন সময় ছঁড়া নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। প্রথমে হাতের কব্জি কেটে আলাদা করে পরে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাগর মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে। আটক সাগর নেশাখোর বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম। ওসি বলেন, এলাকায় মাদকের বিস্তার যেনো না ঘটে, এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন সাংবাদিক স্বপন ভদ্র। এছাড়া ফেসবুকেও লেখালেখি করতেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তাকে হত্যা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর