শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: টিআইবি যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৬ হাজার টন সামরিক সরঞ্জাম পেল ইসরায়েল হামে আরো ২ জনের মৃত্যু পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল দেশে জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে, লোডশেডিংও কমে গেছে :সংসদে জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করেছি : মির্জা ফখরুল টাঙ্গাইল হাসপাতালে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু ভরিতে ৪০৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর গুম-খুন ও নির্বাসনের যাতনা আমি বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা যেতে দেবো না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন-অগ্রযাত্রার প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে

মহানবী(সা.) নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায়  ঢাকার নবাবগঞ্জের কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠিয়েছে আাদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মাঝহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই শাহ আলম। তবে আসামিরপক্ষে জামিনের আবেদন ছিল না। আলাউদ্দিন নামে এক ব্যক্তি বুধবার নবাবগঞ্জ থানায় এ মামলা করেন। মঙ্গলবার সকালে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকার নিজ বাড়ি থেকে আমিনুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এলাকায় দাঙ্গা বাঁধাতে সোমবার রাতে মহানবীকে (সা.) কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আমিনুর। তার এ অবমাননা ও আপত্তিকর মন্তব্য ওই এলাকাসহ আশপাশের মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি করে। এতে এলাকায় যেকোনো সময় দাঙ্গাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে বাদীর অভিযোগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর