শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মাঝরাতে আগুনে পুড়ল দোকানির ৫০ লাখ টাকার মালামাল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নোয়াখালী সদর উপজেলার মাইজদি মসজিদ মোড়ের একটি ভিডিও  এডিটিং ও শেরওয়ানী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানে থাকা আনুমানিক ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল বুধবার (৫ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টায় মাইজদি বড় মসজিদ মোড়ের আর এস ভিডিও অ্যান্ড শেরওয়ানি হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, রাত পৌনে ১২টায় দোকানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ৩০ মিনিটের প্রচেষ্টা এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে থাকা উন্নতমানের বেশ কয়েকটি ক্যামেরা, প্রজেক্টর, এডিটিং প্যানেল, কম্পিউটার, কয়েক শতাধিক শেরওয়ানি, ইভেন্ট ম্যানেজম্যান্ট সামগ্রীসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

মানুষ থেকে ধারদেনা এবং ব্যাংক লোন নিয়ে কিছুদিন আগে দোকানে মালামাল তুলেছেন, কিন্তু হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন আর এস ভিডিও এন্ড শেরওয়ানী হাউজের কর্ণধার রিপন মাহমুদ।

অগ্নিকাণ্ডে ড্রিম লিংক ট্যুরস এন্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানেও কিছু ক্ষয়-ক্ষতি হয়। তবে মালিক পক্ষ না থাকায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাশাপাশি আশেপাশে থাকা হলি ফুড এবং আয়োজন বেকারি এন্ড মিষ্টি দোকানসহ ৩/৪টি দোকানে আগুনের আঁচ লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ নোয়াখালী টিভিকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাতের খবর পাওয়া মাত্রই ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : অধিকার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর