শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মাধবপুরে জাল টাকার নোট সনাক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২২৭ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান : বাংলাদেশ ব্যাংক সিলেট এর আয়োজনে মাধবপুরে জাল টাকা সনাক্তকরণ ও প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ডিজিএম দোলন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক আবু তাহির মোঃ হাবিবউল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল টাকার নোট সনাক্তকরণ পদ্ধতি এবং ব্যাংক ও এটিএম বুথের টাকায় জাল নোট পেলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর