শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

মিরপুরে বাংলা টিভির সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৮২ টাইম ভিউ

এস এম জীবন: জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভির রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল জনতার আলো’র সম্পাদক মো. প্রান্ত পারভেজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রান্ত পারভেজ জানান- গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টার সময় অচেনা একটি নাম্বার থেকে পৃথক পৃথক আমাকে এবং আমার স্ত্রীকে ফোন করা হয়। ফোনে সন্ত্রাসীরা তাদের পরিচয় গোপন রেখে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে মেরে ফেলার হুমকি প্রদান করে।

রাজধানী মিরপুর পল্লবীতে বসবাসরত সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারকে ফোন করে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিরাপত্তা চেয়ে শুক্রবার (৯ জুন) পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় প্রান্ত পারভেজ নিরাপত্তা চেয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর