রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর
ছবি-সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষিত তপশিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পর ২৭ অক্টোবর সেগুলো যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীগণ ২৮ অক্টোবর আপিল দায়ের করতে পারবেন এবং ২৯ অক্টোবর কমিশন উক্ত আপিল নিষ্পত্তি করবে।

পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর। আগামী ২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। পরবর্তীতে দলীয় নির্দেশে তিনি পদত্যাগ করলে জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনে নতুন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এই উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর