সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২১৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। ডিএনএ পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।

এর আগে গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছিলেন। সেই উড়োজাহাজের যাত্রীদের তালিকায় নাম ছিল প্রিগোজিনের। মরদেহের ডিএনএ পরীক্ষায় প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তদন্তকারী কমিটি (এসকে)।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সবগুলো মরদেহের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে নিহত সকলের মরদেহ শনাক্ত করা হয়েছে। ফ্লাইটের লিস্টে যাদের নাম ছিল তারাই মারা গেছেন দুর্ঘটনায়।

বিমানটিতে আরোহীর তালিকায় প্রিগোজিন ছাড়াও ওয়াগনারের উচ্চ পদস্থ কর্মকর্তা দিমিত্রি উটকিন ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর