রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম
ছবি-সংগৃহীত

সংবিধান সংশোধনের সময় প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নতুন করে বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জাতীয় সংসদের শেষ অধিবেশনের দিনের পরিস্থিতি উল্লেখ করে শাহে আলম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা ও থানায় অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে। তবে এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারকে মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু দমন করতে চায় না বর্তমান সরকার। বরং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

এ সময় স্থানীয় পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কোনো এলাকার মানুষ যদি সেখানে থানা, সরকারি দপ্তর কিংবা উন্নয়ন কার্যক্রম না চায়, তাহলে জনগণের মতামতের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে মীর শাহে আলম বলেন, দলটির অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে। তার দাবি, সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্য দিয়ে দলটির কর্মকাণ্ড সম্পর্কে জনগণের ধারণা আরও স্পষ্ট হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর