রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৮ টাইম ভিউ
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে আগুন নেভানোর প্রধান মাধ্যম পানির তীব্র সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পানির অভাব ও বাতাসের কারণে আগুন দ্রুত আরও নতুন নতুন ঘরে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আজ সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ধারণা, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বস্তির কোনো একটি ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো বস্তিতে দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে আগুনের তীব্রতা ও পানির সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সব মিলিয়ে ১২টি ইউনিট এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, প্রাথমিকভাবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে কী পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তিনি আরও বলেন, বস্তির ভেতরে উদ্ধারকাজ ও আগুন নেভানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর