রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা উপাচার্যের

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের আরও দাবি ছিল হল ছাড়ার বিজ্ঞপ্তি প্রত্যাহারের। তবে এই দাবি মানতে রাজি হননি উপাচার্য।

বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে রাবি শিক্ষার্থীরা দুপুর ২টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখে।

একপর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রশাসনিক ভবনে প্রবেশ করে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে। আলোচনার এক পর্যায়ে ক্যাম্পাসে ঘোষণা দেন উপাচার্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর