শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের অগ্রগতি জানতে দিল্লিতে হাইকমিশনে ফের চিঠি সমন্বয়ক রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির
ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন পেশ করার সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি রেজাউল হক এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি বশির উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য দিকগুলো এবং দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিতভাবে অবহিত করেন। রাষ্ট্রপতি প্রতিবেদনটি গ্রহণ করেন এবং বিচার বিভাগের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন। প্রতিবছর সাংবিধানিক বাধ্যবাধকতা ও প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমের বিবরণী সংবলিত এই বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর