বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

অর্থনীতি ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ টাইম ভিউ
রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগকারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৬৩ দশমিক ৩৭ ডলার হয়েছে। দিনের শুরুতে দাম সর্বাধিক ৪ হাজার ৬৮৯ দশমিক ৩৯ ডলার স্পর্শ করেছিল। ফেব্রুয়ারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৬৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের স্বর্ণ ও রুপার দিকে আগ্রহী করেছে।

রুপার দামও একদিনে ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২ দশমিক ৯৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম বেড়ে ২ হাজার ৩৪৮ দশমিক ৩২ ডলার, আর প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ৪৬ ডলার প্রতি আউন্স।

স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়ানোর একটি বড় কারণ। নিরাপদ আশ্রয়ের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক শক্তিশালী হয়েছে। অর্থাৎ রাজনীতি ও অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম নতুন ইতিহাস গড়েছে এবং বিনিয়োগকারীরা এখন ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর