সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক

জ্বালানি সংকট মোকাবিলার জন্য সরকারি নির্দেশনার আলোকে আগামী রোববার থেকে দেশের ব্যাংকসমূহ নতুন সময়সূচিতে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অফিস খোলা রাখার সময় এক ঘণ্টা কমানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অফিস সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক লেনদেনের সময় সীমিত করে বিকেল ৩টা পর্যন্ত রাখা হয়েছে।বাংলাদেশ অর্থনীতি

এর আগে ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলত এবং অফিস খোলা থাকত বিকেল ৬টা পর্যন্ত। তবে বর্তমান পরিস্থিতিতে এই সময় পরিবর্তন করা হয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পূর্বের মতোই চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর