সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতের কনডম শিল্প সংকটে

এস.এ.এম সুমন :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১২ টাইম ভিউ
ইরান যুদ্ধের প্রভাবে ভারতের কনডম শিল্প সংকটে

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের আঁচ এবার ভারতের পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য খাতেও লাগতে শুরু করেছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভারতের প্রায় ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম উৎপাদন শিল্প বর্তমানে এক ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। এর ফলে বাজারে কনডমের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। খুচরা পর্যায়ে এর দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।  ইন্ডিয়া টুডে প্রকাশিত

ভারতের বার্ষিক ৪৫০ কোটি কনডম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে কাঁচামালের চরম সংকটে ভুগছে। এরমধ্যে রয়েছে এইচএলএল লাইফকেয়ার, ম্যানকাইন্ড ফার্মা ও কিউপিড লিমিটেডসহ অনেক প্রতিষ্ঠান। মূলত লোহিত সাগর ও পারস্য উপসাগরে নৌ-চলাচল বিঘ্নিত হওয়ায় এবং পেট্রোকেমিক্যাল পণ্যের সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কনডম তৈরির জন্য অপরিহার্য উপাদান যেমন সিলিকন অয়েল এবং অ্যামোনিয়ার সরবরাহ এখন তলানিতে। কাঁচা ল্যাটেক্স স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় অ্যামোনিয়ার দাম ইতোমধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এছাড়া প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত পিভিসি ও অ্যালুমিনিয়াম ফয়েলের দামও আকাশচুম্বী।

ভারতের ১৪০ কোটি মানুষের কাছে এই পণ্য সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাধারণত ‌‘ব্যাপক বাজারজাত-স্বল্প মুনাফা’ মডেল অনুসরণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে এই ব্যবসায়িক মডেল চরম চাপের মুখে পড়েছে।

উৎপাদন খরচ বর্তমানে একেবারেই অনির্দিষ্ট হয়ে পড়েছে। গত ১১ মার্চ দেশটির এক আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে বলা হয়েছিল, জ্বালানি ও বিদ্যুতের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে গিয়ে অভ্যন্তরীণ পেট্রোকেমিক্যাল ইউনিটগুলোর সম্পদ বরাদ্দ ৩৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হতে পারে। এতে উৎপাদনকারীদের জন্য কাঁচামাল সরবরাহ আরও সংকুচিত হবে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংকটের সুদূরপ্রসারী জনস্বাস্থ্য ঝুঁকি রয়েছে। পরিবার পরিকল্পনা এবং যৌনবাহিত সংক্রমণ রোধে কনডম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাম বৃদ্ধি বা স্বল্পতার কারণে এর ব্যবহার কমে গেলে দীর্ঘমেয়াদী সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলোর ফার্মেসিগুলোতে কনডমের অনিয়মিত সরবরাহের চিত্র ফুটে উঠতে শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর