শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

র‌্যাবকে নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদন ভিত্তিহীন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৭১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : র‌্যাবকে নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদন ভিত্তিহীন বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনীতিবিদরা প্রতিপক্ষ দমনে এই এলিট বাহিনীকে ব্যবহার করছে বলে যে অভিযোগ ডয়চে ভেলে তার প্রতিবেদনে উল্লেখ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ দাবি করেন।

এসময় তিনি বলেন, প্রতিবেদনটিতে র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। উচ্চপদস্থ রাজনীতিবিদরা রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে এই এলিট বাহিনীকে ব্যবহার করছেন এমন অভিযোগও তোলা হয়- যার সবই ভুয়া। প্রতিবেদনের বেশিরভাগ তথ্যই পুরানো এবং সেকেলে।

মন্ত্রণালয় দাবি করেছে, নিজস্ব অনুসন্ধানের এ প্রতিবেদনটি অসঙ্গত এবং অভিযোগগুলো অসত্য। এদিকে, ঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র দুবাইয়ে পাঠানো হয়েছে বলে জানান সেহেলী সাবরীন।

এছাড়া ব্রিফিংয়ে ভাসানচরে থাকা রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ হিসেবে উল্লেখ করে এ নিয়ে ঢাকা কোন প্রতিক্রিয়া জানাবে না বলেও জানিয়েছেন সেহেলী সাবরীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর