সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ জারি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ জারি

লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ঘোষণা করেছে প্রশাসন। এই সময়ে একই স্থানে দুটি সংগঠনের সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন এমন ব্যবস্থা নেয়।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চকবাজার মসজিদের সামনে ও আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ থাকবে। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পৌর এলাকার হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান এবং জুলাই ফাইটার্সের কর্মী আকবর হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়, এতে উভয়েই সামান্য আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেল পাঁচটায় শহরের চকবাজার মসজিদের সামনে থেকে ফাহিমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। একই সময়ে, একই স্থানে মুন্নার ওপর হামলার প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করে জুলাই ফাইটার্স।

একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, যেকোনো প্রকার সংঘর্ষ এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর