সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ টাইম ভিউ
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম আজম ওই ইউনিয়নের বিল আমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্থানীয়ভাবে তামাকের ব্যবসা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অন্যদিকে শফিকুল ইসলাম আজমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় শফিকুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম গণমাধ্যমকে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।’

এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর