রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে ফেনসিডিলের চালানসহ কুখ্যাত মাদক সম্রাট নজু গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় কুখ্যাত মাদক সম্রাট ৮টি মাদক মামলার আসামি মাদক কারবারি নজরুল ইসলাম নজু ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হাতীবান্ধা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর রাতে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে উপজেলার কানীপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।

এদিন দুপুরে তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর