শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বামীর নিথর দেহ ও রক্তাক্ত সন্তান, পাশে শুয়ে ফোনে ব্যস্ত স্ত্রী মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে কৃষক দলের কমিটি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১ বন্যা পরিস্থিতিতে স্থগিত রুনা লায়লার সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান ৪৩ বছরে পা রাখলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বন্যার্ত মানুষের পাশে তারকারা, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান প্রেম নিয়ে মুখ খুললেন দীঘি, ‘কখনো সম্পর্কে জড়াইনি’ আর্জেন্টিনাকে ফাইনালে তুলে সমালোচকদের জবাব মেসির ট্রাকচাপায় নিহত দুই সাংবাদিককে অশ্রুসিক্ত বিদায়, সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩১ টাইম ভিউ
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বুধবার বৈরুতের হামরা এলাকায় ওই হামলায় প্রাণ হারান।নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। দূতাবাস জানায়, হামলার সময় দিপালী বৈরুতের হামরা এলাকায় তার নিয়োগকর্তা (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বর্তমানে তার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ইসরায়েলি হামলায় লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে তিন শতাধিক মানুষ নিহত এবং সহস্রাধিক আহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর