শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি আদাবরে বিএনপি নেতা হত্যায় আদালতে পাঁচ আসামির জবানবন্দি শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারণ হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীনগরে পদ বিহীন বিএনপি নেতা হাফিজের রাজত্ব

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫ টাইম ভিউ
শ্রীনগরে পদ বিহীন বিএনপি নেতা হাফিজের রাজত্ব

শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।তিনি বাড়ৈখালী ইউনিয়ন ২ নং ওয়ার্ড মৃত হামিদ আলীর পুত্র। সরকার পতনের পর পরই নিজের প্রভাব খাঁটিয়ে গঠনতন্ত্রের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ৈখালী-আলমপুর পানি উন্নয়ন সমিতি (পাবসস) এর সভাপতি হন।

স্বৈরাচার আমলের ১৭ বছর বাড়ৈখালী বাজার বনিক সমিতির কোন কমিটি না থাকলেও ৫ ই আগষ্ট সরকার পতনের পর স্হানীয় বিএনপি নেতৃবৃন্দ বনিক সমিতি নির্বাচন দেওয়ার লক্ষে ২০২৪ সালের নভেম্বরে বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান কে আহবায়ক করে ৬ মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন কিন্তু দুই বছর পার হতে চললেও এখনো নির্বাচন আয়োজন করতে পারেননি, এতে ক্ষোভ প্রকাশ করেছেন বনিক সমিতির সদস্যরা।

২০২২ সালের ইউপি নির্বাচন বিএনপি দলীয়ভাবে নির্বাচন বয়কট করলেও হাফিজুর রহমান আওয়ামী লীগ নেতা কর্মীদের একটা অংশ নিয়ে  নির্বাচনে অংশ গ্রহন করে হাজী মোঃ ফারুক হোসেনের নিকট পরাজিত হন।অনুসন্ধানে জানা যায়,বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন মাষ্টার হতে ৬০ লক্ষ টাকায় জমি ক্রয় করে তাকে নিরাপদ রাখতে সহযোগিতা করেন।তার আপন ভাই মোঃ হাবিবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হলেও তার শ্রেল্টারে বাড়ৈখালী সেবক সংঘ ক্লাবের সভাপতি পদে রয়েছেন বহাল তবিয়তে।তিনি ছাড়া তার পুরো পরিবার আওয়ামী লীগ হলেও এখন অধিকাংশ বিএনপি পরিচয় দিচ্ছে।এলাকায় বিচার শালিস থেকে শুরু করে সব কিছুই যেন তার দখলে।

শ্রীধরপুর কবরস্থান সংলগ্ন ইছামতী নদী দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ তার বিরুদ্ধে। আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন মাদক কারবারি দের কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলে জানা গেছে।প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে গানের আয়োজন করেন আওয়ামীপন্হী মাজার কমিটি সেখানে তিনি অতিথি হলেও,প্রয়াত রাষ্ট্রপতি স্মরনে কোন দোয়া মাহফিল করা হয় নি বলে জানান স্হানীয় বিএনপি নেতারা।

এ ব্যপারে অভিযুক্ত মোঃ হাফিজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর