রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এস.এ.এম সুমন
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে ২ জুলাই সরকারি সফরে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

সফরকালে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নেন স্পিকার। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

ইরান সফরের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি বাংলাদেশের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন।

এ ছাড়া ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। হাফিজ উদ্দিন আহমদ তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং সাম্প্রতিক আন্তর্জাতিক শান্তি উদ্যোগে তার ভূমিকার প্রশংসা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর