সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস আছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিও ভাঙচুর সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ
ছবি-সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার চেষ্টা করছিলাম। সেই প্রোগ্রামটি এখনো শেষ করতে পারিনি।

“আমরা এমনভাবে করছি যে ভাইভায় যদি কেউ ফেল করে সেটাও ফেল। আমরা দুইটি পার্ট করে নিয়েছি। এআইয়ের সিস্টেমটা ডেভেলপ করতে পারলে এটা অত্যন্ত সুন্দর হবে। সেজন্য আমরা চেষ্টা করছি।”

মন্ত্রী বলেন, “দেখি আর কয়টা দিন চেষ্টা করে। যদি ফেইল হয় (এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার চেষ্টা), তাহলে গতানুগতিক পদ্ধতিতে ভাইভায় চলে যাব অতি শিগগিরই।”

গত ১৮ এপ্রিল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে পরীক্ষা হয়। ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় বসেন ৪৮ হাজার ১৪৬ জন।

গত ২২ এপ্রিল এ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার অপেক্ষায় আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর