বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শুধু দেখা যাওয়াই যথেষ্ট নয়’, হলিউডে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব নিয়ে মৈত্রেয়ী পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ এবার প্যাকেটজাত তরল দুধের দাম ১০ টাকা বাড়ল বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ: আইএমএফ ইরানের সব এয়ারলাইনসের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল ঝোপঝাড়ে দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
ছবি-সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তির তথ্য মতে, পূর্বের মতো সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এ ধাপের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি; যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি এবং যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি তারা দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর