রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু : প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-কর্মবিরতি, ৮০ কারখানায় ছুটি প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম ট্রলারে টেকনাফ ফিরেছেন সেন্ট মার্টিনে আটক পর্যটকদের একাংশ অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ
শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
ছবি-সংগৃহীত

নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের – রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১), যিনি খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতি বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া (৩৮) গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, ওয়াদুদ মিয়া সিএনজি চালক এবং তার স্ত্রী নাজমা আক্তার নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডে চা বিক্রি করেন। তারা টানপাড়া জামতলায় খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। এই সুযোগে অভিযুক্ত বাপ্পী শিশুটিকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। মা-বাবা বাসায় ফিরে শিশুটিকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখে হতবাক হন। শিশুটি কান্নাজড়িত কণ্ঠে তার ওপর চালানো নির্যাতনের কথা জানায়।শিশুটির শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাপ্পী দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনলাইন প্রতারণার অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইনে ২০ হাজার টাকার মাছ অর্ডার দিয়ে কিশোরগঞ্জের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করেন। ওই ঘটনায় প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে মামলা করেছিল।

এলাকাবাসীরা অভিযোগ করেছেন যে, বাপ্পীর উচ্ছৃঙ্খলতা ও বেপরোয়া আচরণ ছিল সীমাহীন। তারা জানান, প্রায় রাতেই মদ্যপ অবস্থায় তাকে দেখা যেত এবং সাধারণ মানুষ তার কাছে ছিল জিম্মি। স্থানীয়রা দাবি করেছেন, বহু ভুক্তভোগী তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো বিচার পাননি। বরং অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপির শীর্ষ ব্যক্তির আস্কারা ও ছত্রছায়ায় সে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছিল।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানিয়েছেন, বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৫)। তিনি বলেন, “ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। মামলার নথিপত্র আদালতে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, প্রতিবন্ধী শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। তারা অবিলম্বে অভিযুক্ত বাপ্পীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর