মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২০৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ছয় ঘন্টা পর পুকুর থেকে এক কৃষককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শ্রী সুনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু (৩২)। তিনি ওই গ্রামের শ্রী সইলেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।

নিহতের পরিবারে বরাতে পুলিশ জানায়, সাধু দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিলেন। সোমবার ভোর রাতে সে ঘুম থেকে ওঠে বাইরে বের হন। সকালে পরিবারের সদস্যরা সাধুকে ডাকার জন্য ঘরে গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বিকেলে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর