মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫ টাইম ভিউ

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। নিউমার্কেট এলাকাসহ নগরীর প্রধান সড়কগুলোতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তবে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় হকারদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।

সভায় সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, রাজধানীর উন্নয়ন ত্বরান্বিত করা, নাগরিকদের ভোগান্তি কমানো এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে আগের সরকারের সময় আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে মন্ত্রী জানান, রাস্তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই কাজের পরিকল্পনা করা হবে। কোনো ব্যক্তি কিংবা এলাকার পরিচয়কে প্রাধান্য না দিয়ে জনস্বার্থকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

অন্যদিকে, ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার বড় সমস্যাগুলোর একটি জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানের পাশাপাশি নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করাও জরুরি। হকারদের দখলের কারণে সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি বদলাতে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

তিনি বলেন, রাজধানীর রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার মাধ্যমে তাঁদের ব্যবসার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন তিনি।নাগরিক সেবার মান বাড়াতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ঢাকার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর