বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সাত জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩ ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আপেল কারাগারে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আপেল কারাগারে

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আপেল মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন।প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী বলেন, তদন্ত কর্মকর্তা আপেল মাহমুদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক এ আদেশ দেন।

ছাত্রলীগের সাবেক এ নেতার পক্ষে জামিনের আবেদন না থাকার কথা বলেন তিনি।

শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আপেল মাহমুদ সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘‘শুধু আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুলুম নির্যাতন করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। দেশের মানুষ ভালো নেই, ১৮ কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যার ডাকের অপেক্ষায় আছে।”

এর আগে শুক্রবার সকালে আপেল মাহমুদকে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে শাহবাগ থানাধীন গোলাপশাহ মাজার সংলগ্ন মসজিদের প্রধান ফটকের সামনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলে। গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে আসামিরা পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে আপেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক আসামিদের নির্দেশে ও আর্থিক সহায়তায় তারা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন।

এ ঘটনায় শনিবার শাহবাগ থানার এসআই মো. তৌফিক হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর