শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৮৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব ও জেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলা নিউজ ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, মোহনা টিভির সাংবাদিক সুমন খান, বিটিভির জেলা প্রতিনিধি মাহফুজার রহমান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, রাহিবুল ইসলাম টিটুল, জামাল বাদশা প্রমুখ।

বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আটক করে শাস্তি কার্যকরের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর