মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠানের নাম পাল্টে মায়ের নামে করার প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসার মা-বাবা শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা বিদ্যুতের দাম বাড়ছে কি না জানা যাবে বুধবার সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্ত্রী ঋণখেলাপি হলেও খুরশীদ আলমের চেয়ারম্যান হতে বাধা নেই: বাংলাদেশ ব্যাংক

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ
সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।সিআইডি’র তরফ থেকে এ সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিআইজি জনাব আলি আকবর খান সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের গুরুদায়িত্ব গ্রহণ করায় সিআইডি পরিবার গভীর উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদৃষ্টি ও পেশাদারিত্বের আলোকে সিআইডির চলমান কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী হয়ে উঠবে, এ প্রত্যাশা সকল সদস্যের।’

উল্লেখ্য, ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন আলি আকবর খান। তাঁর জন্ম ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায়। দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর