সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে সরানো হবে না। তিনি বলেন, তাকে নিয়োগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১ জুন) ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। আরিফ হোসেন খান বলেন, রাস্তার আন্দোলনে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।

এর আগে, সোমবার সকাল থেকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল আন্দোলনকারী প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

গেল ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। ওই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। এর প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু লোক ঈদের ছুটিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন। এরই ধারাবাহিকতায় আজ অফিস শুরুর আগে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর