শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সোনারগাঁয়ে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৭৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (১৯ জুলাই) রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের নেতৃত্বে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী ও রেলওয়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

ভুক্তভোগী আব্দুল মালেকের নাতি রবিউল বলেন, আমাদের লিজকৃত জায়গার খাজনা প্রতি বছর পরিশোধ করে আসছি। কিন্তু কোনো নোটিস ছাড়াই রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ স্যার একটি কোম্পানির পক্ষে এসে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি কোম্পানির মালিকের আবেদনের প্রেক্ষিতে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়েছে। যদি কেউ রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর