রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাবের পানি পান করবেন যে কারণে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের , প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ন্যাটো সদস্যপদের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, জানালেন জেলেনস্কি সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ, শাহজালালে বাতিল ১৯২ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, টুরিস্ট ভিসায় নেওয়া যাবে চিকিৎসাসেবা শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন : জামায়াতের আমির হাঙ্গেরির জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা ২৫০ কোটি টাকা উদ্ধার ডিসেম্বর পর্যন্ত দেশে গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে, জানালেন জ্বালানিমন্ত্রী পিতার করা আইনেই শেখ হাসিনা অপরাধী: রিজভী

সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ, শাহজালালে বাতিল ১৯২ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ, শাহজালালে বাতিল ১৯২ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
ছবি-সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত মোট একশো বায়ান্নটি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত তেইশ হাজার দুইশো চুয়াত্তর জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এই ফ্লাইটের মধ্যে একশো পনেরোটি সরাসরি এবং সাতাত্তরটি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইট বাতিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। সংস্থাটির পঞ্চান্নটি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দশটি, সৌদি এয়ারলাইন্সের বাইশটি এবং রিয়াদ এয়ারওয়েজের আঠারোটি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ত্রিশটি, এমিরেটসের চৌদ্দটি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের আটটি, এয়ার ইন্ডিয়ার আটটি, সালাম এয়ারের সাতটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিভিন্ন বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের সূচি ও চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় আকস্মিক পরিবর্তন আনতে হয়েছে এবং তাঁরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর