রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাবের পানি পান করবেন যে কারণে শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের , প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ন্যাটো সদস্যপদের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, জানালেন জেলেনস্কি সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ, শাহজালালে বাতিল ১৯২ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, টুরিস্ট ভিসায় নেওয়া যাবে চিকিৎসাসেবা শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন : জামায়াতের আমির হাঙ্গেরির জঙ্গলে মাটির নিচে পুঁতে রাখা ২৫০ কোটি টাকা উদ্ধার ডিসেম্বর পর্যন্ত দেশে গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে, জানালেন জ্বালানিমন্ত্রী পিতার করা আইনেই শেখ হাসিনা অপরাধী: রিজভী

শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন : জামায়াতের আমির

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন : জামায়াতের আমির
ছবি-সংগৃহীত

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, কোনো অন্যায়কে আমরা মাথা তুলে দাঁড়াতেও দেব না।

আগামী ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির বলেন, ডিসেম্বর মাসে আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, কিন্তু এসব কর্মসূচি কাউকে ঠেকানোর জন্য নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, তিনি যদি এতই ভালো হন, তাহলে ক্ষমতা ছেড়ে পালালেন কেন? আমরা তো দেশ ছেড়ে যাইনি; যাদের পাপের বোঝা মারাত্মক, তারাই কেবল দেশ ছেড়ে পালিয়ে যায়।

বর্তমান সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে। এই জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন উপজেলা থেকে আগত যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধিরা অংশ নেন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর