শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

৩৭ কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩ টাইম ভিউ

সরকার ৩৭ জন কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্দিরা যারা যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত, তাদের মধ্যে যাদের রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সময় কেটে গেছে, তারা এ সুবিধা পাবেন। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন (নং-১৪৩) জারি করেছে। আগামী এক-দুই দিনের মধ্যে এটি কার্যকর হবে।

কারা অধিদপ্তরের তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি জেলা কারাগারগুলোর সুপারিশ অনুযায়ী বন্দিদের তালিকা চূড়ান্ত করেছে। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করা এই ৩৭ জনের অবশিষ্ট সাজা মওকুফ করা হবে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “যাদের সাজা ৩০ বছর বা যাবজ্জীবন ছিল, তাদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছে, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত দিয়েছে।”

তিনি আরও বলেন, “কারও অবশিষ্ট সাজা ৬ থেকে ১০ বছরের মধ্যে ছিল। সব মওকুফের মাধ্যমে তারা এবার মুক্তি পাবেন। এদের মধ্যে কোনো নারী বন্দি নেই, যদিও প্রাথমিক প্রস্তাবে নারী ও পুরুষ উভয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর