মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

বিএনপি-জামাত ক্ষমতায় আসলে, উন্নয়ন না করে নিজেদের পকেট ভারী করে: মমতাজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২১৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এখন বিদেশ থেকে এসেই মানুষ অটোবাইক কিনে। সেই অটোবাইক চার্জে যে পরিমাণ বিদ্যুৎ লাগে, বিএনপির সময় সে পরিমাণ বিদ্যুৎই ছিল না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম এমপি।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় আসলে, উন্নয়ন না করে আগে নিজেদের পকেট ভারী করবে। তারা নির্বাচনে আসে, তাদের নেতা বিদেশে থেকে মনোনয়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাবে বলে।

গতকাল বুধবার (১৯ জুলাই) বিকালে উপজেলার জমশা ও চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাহিদ খান উজ্জ্বল, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জেলা পরিষদের সাবেক সদস্য কোহিনূর ইসলাম সানি, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু, চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন দেওয়ান, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব আলী পোদ্দার, জামশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান পারভেজ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা কোহিনূর রহমান, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উন্নয়ন ও শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক নারগিস আক্তার জলি, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজুসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর