বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী ডিসেম্বরে ইউএনও, জানুয়ারিতে ডিসি সম্মেলন দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর ইউরোপে গুগল ক্লাউডে বিভ্রাট ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল না এলেও জটিলতা হবে না: আইনমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মদসহ আটক ৮৪

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মদসহ আটক ৮৪
ছবি-সংগৃহীত

রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। সেখানে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল।

সূত্র জানায়, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার মাধ্যম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ডিবি জানিয়েছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবির অভিযান সম্পর্কে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর