বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী ডিসেম্বরে ইউএনও, জানুয়ারিতে ডিসি সম্মেলন দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর ইউরোপে গুগল ক্লাউডে বিভ্রাট ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল না এলেও জটিলতা হবে না: আইনমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর
ছবি-সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দশেরার শুভ দিনে তাঁদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। মেয়ের নাম রেখেছেন দেবী পাড়ুকোন সিং।

সামাজিক মাধ্যমে দুই মেয়েকে নিয়ে একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন দীপিকা ও রণবীর। ছবিতে পরিবারের চারজনকেই দেখা যায় সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে। তাঁদের পোশাক তৈরি করেছে ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড হাউস অব মাসাবা। ছবিতে বড় মেয়ে দুয়াকে দেখা যায় ছোট বোনের পাশে।ছবির ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং।’ তারকা দম্পতির এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন বলিউডের অনেকেই।

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। সেদিন সামাজিক মাধ্যমে ছোট্ট একটি পায়ের ছাপের ছবি প্রকাশ করে তাঁরা সুখবরটি জানিয়েছিলেন। ছবিতে লেখা ছিল, ‘আমাদের ঘরে নতুন কন্যাসন্তানকে স্বাগত। ১৯.৯.২০২৬। দুয়া, দীপিকা, রণবীর।’ ক্যাপশনে ছিল শুধু নজর না লাগার ইমোজি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর