মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৩ টাইম ভিউ
অনলাইন-অফলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যেন অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে অনলাইন ও অফলাইন ক্লাসের একটি সিস্টেমেটিক ডিস্ট্রিবিউশন (সুশৃঙ্খল বণ্টনপদ্ধতি) তৈরি করা হয়। আমরা এখনো তাঁদের সঙ্গে বসতে পারিনি। তিনি আরও জানান, সোম বা মঙ্গলবার অংশীজনদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা মন্ত্রিসভাকে (ক্যাবিনেট) অবহিত করা হবে। এরপর মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অংশীজনদের এই মতামত তুলে ধরা হবে বলে মন্ত্রী জানান। এর আগে গত বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর