শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

অ্যাপলের এআইনির্ভর নতুন ফোন আইফোন ১৬ই

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ টাইম ভিউ

সাশ্রয়ী মূল্যে এআইনির্ভর স্মার্টফোন আনল অ্যাপল। বুধবার নিজেদের ওয়েবসাইটে ‘আইফোন ১৬ই’ উন্মোচন করেছে কোম্পানিটি, যা মাঝারি পরিসরের স্মার্টফোন; বাজারে অ্যাপলের অবস্থান আরও শক্তিশালী করবে। আইফোন ১৬ই-এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার, যা আইফোন এসই-এর তুলনায় ১৭০ ডলার বেশি হলেও আইফোন ১৬-এর তুলনায় কম।এআই সক্ষমতা যুক্ত এই মডেলটি স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতার জন্য উপযুক্ত একটি ডিভাইস।

আইফোন ১৬ই-তে ব্যবহৃত হয়েছে অ্যাপলের শক্তিশালী এ১৮ চিপ, যা অ্যাপল ইন্টেলিজেন্স এআই টুলকে স্বাচ্ছন্দ্যে চালাতে সক্ষম। এতে রয়েছে ব্যয়বহুল আইফোনের মতোই উন্নত এআই ফিচার, যা ব্যবহার-কারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।যদিও ডিভাইসটি আইফোন এসই-এর আপগ্রেডেড সংস্করণ, তবে এটি ছোট আকারের নয় বরং একটি পরিপূর্ণ ও আধুনিক ডিজাইনযুক্ত মডেল।

নতুন ফোনটি বাজারে আসার মাধ্যমে অ্যাপল নিশ্চিত করেছে যে, এআই প্রযুক্তি কেবল তাদের ফ্ল্যাগশিপ ফোনেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাজেট মডেলেও পৌঁছাচ্ছে। ১৬ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা আইফোন ১৬ই প্রি-অর্ডার করতে পারবেন, আর ২৮ ফেব্রুয়ারি থেকে এটি বিক্রি শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর