মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

আগস্টের ৯ দিনে রেমিট্যান্সে ৬৭ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৬ টাইম ভিউ

আগস্টের প্রথম ৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে দাঁড়ায় প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার। সোমবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যমতে, আগস্টে প্রতিদিন গড়ে ৭ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৩৩৩ ডলার দেশে এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। তবে আগের মাস জুলাইয়ে দৈনিক গড় রেমিট্যান্স ছিল আরও বেশি—৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ডলার। ফলে জুলাইয়ের তুলনায় কিছুটা কমলেও, আগের বছরের আগস্টের চেয়ে এ আয় সামান্য বেড়েছে।

প্রবাস আয়ের উৎসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর