শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৫১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবারই (২২ এপ্রিল) সারা দেশে পবিত্র ইদুল ফিতর উদ্‌যাপিত হবে। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ইদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত হচ্ছে। এ দিকে সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও ঈদ উদ্‌যাপিত হচ্ছে। সৌদিতে শুক্রবার ঈদ হলেও বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়ে বাংলাদেশের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।

এ ছাড়া প্রতিবেশী রাস্ট্র ভরত, পাকিস্তান, থাইল্যান্ড, জাপান ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর