রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত এক শিশুর স্বজন হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।এদিকে, ময়নাতদন্ত ছাড়াই ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের অনাগ্রহের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা শিশুদের ময়নাতদন্ত করাতে অনাগ্রহ প্রকাশ করেন এবং লিখিত আবেদন দেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ কীভাবে নির্ধারণ করা হবে—এমন প্রশ্নের জবাবে ডিসি জাহিদুল ইসলাম বলেন, এখানে পারিবারিক আবেগের বিষয় জড়িত। ময়নাতদন্ত হলে তদন্তের জন্য ভালো হতো। তবে পরিবারের লিখিত আবেদনের কারণে তা করা হয়নি।ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন ডিসি।

হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে আটক করা হয়েছে কি না—জানতে চাইলে ডিসি বলেন, এখন পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি। মামলা দায়ের সম্পন্ন হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে অথবা বুধবার ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা (এসি) বন্ধ থাকার কারণেই এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আরও পাঁচ নবজাতক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর