রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্রুসজল তামিমের বিদায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৭৪ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান।

বৃহস্পতিবার চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক।

অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান এ অভিজ্ঞ ওপেনার।

তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে কোমরের ইনজুরিতে ছিলেন তামিম ইকবাল। ওই ইনজুরির সঙ্গে অফফর্ম মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছিল তার। বুধবার আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শতভাগ ফিট না হলেও ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর