শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৮ টাইম ভিউ
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য মতে, বিশ্ববাজারে বেশ কিছুদিন ধরে তেলের দাম ১১০ ডলার থেকে ১১৫ ডলারের মধ্যে উঠানামা করছিল। তারও সপ্তাহখানেক আগে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২৫ ডলারে উঠেছিল। তবে শুক্রবার (১৭ জুন) রাতে তেলের দাম কিছুটা কমেছে।

বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ ডলার ৬৮ সেন্টে নেমে এসেছে। আর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমে ১১৩ ডলার ৮৯ সেন্টে বিক্রি হচ্ছে।

এদিকে সম্প্রতি বিশ্ববাজারে যখন তেলের দাম উঠানামা করছিল তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিদিন শত কোটি টাকা লোকসান দিচ্ছে। এ অবস্থায় তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার।

উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনার মধ্যে টানা বাড়লেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে তা আরও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। গত বছরের অক্টোবরে তেলের দামই ৮০ ডলার ছাড়িয়ে যায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১৩৯ ডলারে গিয়ে ঠেকেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর