শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

আপিল করেও মনোনয়ন ফিরে পাননি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২২৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আপিল করেও মনোনয়ন ফিরে পাননি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে আপিলের শুনানি হয়। পরে বিকেলে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নামঞ্জুর করেন।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

গত ৩০ এপ্রিল জিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের শেষদিন জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণখেলাপির জামিনদার হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কার্যালয়ের বিভাগীয় অফিসে আপিল করেন।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর